শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৮ জন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৬ শিশুর মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে।