শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমখেলাবিতর্কের পর ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ফিফা সভাপতির পদে থাকছেন

বিতর্কের পর ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ফিফা সভাপতির পদে থাকছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
বিতর্কের পর ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ফিফা সভাপতির পদে থাকছেন

বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সৃষ্ট বিতর্কের পর ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় তিনি সভাপতির পদে বহাল থাকছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান সমালোচনার মুখে বুধবার মরক্কোর রাজধানী রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন ইনফান্তিনো। বৈঠক শেষে প্রায় চার ঘণ্টা পর তার প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ফিফা।


এর আগে ইনফান্তিনো ফিফার সহ-সভাপতি, কাউন্সিলের সদস্য এবং ২১১টি সদস্যদেশের ফুটবল সংস্থার কাছে একটি স্বাক্ষরিত চিঠি পাঠান। সেখানে তিনি সাম্প্রতিক ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতি দেন।


ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে সংগঠনের ভুলগুলো স্বীকার করা হয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও ফিফার নেতৃত্বে ইনফান্তিনোর প্রতি সংস্থাটির আস্থা অব্যাহত রয়েছে।