বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকার তার বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাসায় অভিযান চালায়। গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আইভীর বাড়ির চারপাশের রাস্তা অবরোধ করে তার সমর্থকরা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।

রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা। তিনি বলেন, “আমাকে দিনের বেলা ছাড়া নেওয়া যাবে না।” পুলিশের একটি দল বাড়ির ভেতরে আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে মধ্যরাতের পর তাকে গ্রেফতার করে।