রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৪৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৪৪

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৪৪

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৫৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ ছাড়া খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রাজশাহী বিভাগে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৩ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।


এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর এ পর্যন্ত ১৭ হাজার ৩৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।