মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যহামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭৯

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭৯

favicon
ভোরের আলো ডেস্ক:
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।


মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু।


সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০।