শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৯৩

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৯৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।


অন্যদিকে, ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।