বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জরুরি ছিল—প্রেস সচিব

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জরুরি ছিল—প্রেস সচিব

favicon
ভোরের আলো ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জরুরি ছিল—প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো বিরূপ প্রতিক্রিয়া আশা করা হচ্ছে না।

রোববার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে কোনো বড় প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোও অতীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। উদাহরণ হিসেবে তিনি জার্মানি, ইতালি, স্পেন ও বেলজিয়ামের কথা উল্লেখ করেন।

প্রেস সচিবের দাবি, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের নেতৃত্ব ও সহযোগী সংগঠনগুলোর মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তিনি বলেন, “এই দলটি গণতন্ত্র ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে, এবং বিদেশে বিপুল অর্থ পাচার করেছে। এমন একটি দলের পক্ষ নিয়ে কেউ দাঁড়াবে, এটা ভাবার সুযোগ নেই।”

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা করছি না।