বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমজাতীয়ধানমণ্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এইচআরএসএস

ধানমণ্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এইচআরএসএস

favicon
ভোরের আলো ডেস্ক:
ধানমণ্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এইচআরএসএস

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মী হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এইচআরএসএস জানায়, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা বা হেনস্তার ঘটনা তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

সংগঠনটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা মানবাধিকার, সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। তাই গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।


এইচআরএসএস মনে করে, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।