বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমজাতীয়তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়: গ্লোবাল টাইমস

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়: গ্লোবাল টাইমস

favicon
সাইফুল আলম মিরাজ
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়: গ্লোবাল টাইমস

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস।


এক সম্পাদকীয় নিবন্ধে পত্রিকাটি বলেছে, বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়ন কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং এই সম্পর্ক অন্য কোনো দেশের অবস্থানের দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়।


সম্পাদকীয়তে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।


প্রতিবেদন অনুযায়ী, সোমবার চীনে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দালিয়ানে অনুষ্ঠিতব্য নতুন চ্যাম্পিয়নদের ১৭তম বার্ষিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


গ্লোবাল টাইমস জানায়, এই সফর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের প্রতিফলন।

সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

পত্রিকাটি আরও জানায়, রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প খাতের উন্নয়ন এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্লোবাল টাইমসের দাবি, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দেশটিতে প্রায় এক হাজার চীনা প্রতিষ্ঠান কাজ করছে এবং এসব প্রতিষ্ঠান বিপুলসংখ্যক কর্মসংস্থান তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন বাংলাদেশের কৃষি রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা দিয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়িয়েছে।