রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।


একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৮০ জন রোগী ভর্তি হয়েছে।


শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।