বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন। তাদের মধ্যে ৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।


এ ছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাম শনাক্ত ও আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।