শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে।


শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে প্রতিশ্রুতি থেকে সরকার কোনোভাবেই পিছিয়ে যাবে না।


তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্যাতিত ও শহীদ পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।


অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।