রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি ৯৬৭

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি ৯৬৭

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।


রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃতদের মধ্যে ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৮ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে এ পর্যন্ত হামের সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।


স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের তথ্য সংগ্রহ করছে।