বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্রএমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ তৈরি করা সম্ভব নয়।

বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

. ইউনূস বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর বিশেষ ভূমিকা রাখবে। যদি এই বন্দরকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, “চট্টগ্রামবাসী ব্যবসা বোঝে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে বাংলাদেশিরা সফলভাবে ব্যবসা করছে। যারা এই বন্দরে যুক্ত হবে, তারা একদিন বিশ্বজুড়ে নিজেদের ছড়িয়ে দেবে।

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট . ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর এটিই ছিল প্রধান উপদেষ্টার প্রথম চট্টগ্রাম সফর। তিনি সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।