বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়আরও পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি, কোথাও অতিভারির শঙ্কা

আরও পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি, কোথাও অতিভারির শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি, কোথাও অতিভারির শঙ্কা

সারা দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা দেখা দেবে।

আগামী তিন দিনে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগসিলেট বিভাগ-এর অনেক জায়গায় এবং রংপুর বিভাগরাজশাহী বিভাগ-এর কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।