সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যসারাদেশে ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের।


একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫৬ জন আক্রান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।