বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিতিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণঅনশনের ঘোষণা

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণঅনশনের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণঅনশনের ঘোষণা

তিন দফা দাবি আদায়ে গণঅনশনে বসার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে এই গণঅনশন শুরু হবে।

বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর হামলা চালানো হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের নির্মমভাবে মারধর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এমনকি ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।"

তিনি আরও জানান, আগামীকাল জুমার নামাজের পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে বসবেন। এ কর্মসূচিতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলনের স্থলে 'জবিয়ান সমাবেশ' অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ‘কালো দিবস’ পালনের ঘোষণাও দেন।

ড. রইছ উদ্দীন বলেন, "এই রাজপথেই আমরা কাল জুমার নামাজ আদায় করব। আমি সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই কর্মসূচিতে যোগ দিন।