বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাটি ঘটে শুক্রবার, রাজ্যের বিভিন্ন জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কোরাপুট জেলায় মারা গেছেন ৩ জন, জাজপুর ও গঞ্জামে আরও ৪ জন, এবং ঢেনকানাল ও গজপতিতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই নারী।

কোরাপুটের পারিডিগুড়া গ্রামে একটি মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন নারী বজ্রপাতে মারা যান। তাঁরা মাঠে কাজ করছিলেন এবং ঝড়ের সময় একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।