বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিআ.লীগের সহযোগীরা নয়, সাধারণ মানুষ বিএনপির সদস্য হতে পারবেন: আমীর খসরু

আ.লীগের সহযোগীরা নয়, সাধারণ মানুষ বিএনপির সদস্য হতে পারবেন: আমীর খসরু

favicon
ভোরের আলো ডেস্ক:
আ.লীগের সহযোগীরা নয়, সাধারণ মানুষ বিএনপির সদস্য হতে পারবেন: আমীর খসরু

আওয়ামী লীগের চিহ্নিত সহযোগীরা বিএনপির সদস্য হতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির কর্মকাণ্ডে বাধা দেননি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তারা চাইলে সদস্য হতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, “সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের সদস্য করা যাবে না। সমাজের বৃহত্তর অংশকে বিএনপির আওতায় আনতে হবে। সদস্য কার্যক্রম যাতে দৃশ্যমান হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।”

বিগত ১৫ বছরে দলীয় নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, “এ সময় আমরা পালিয়ে বেড়িয়েছি, সাংগঠনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছিল। এখন সময় এসেছে সংগঠনকে নতুন করে গুছিয়ে শক্তিশালী করার।”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আগামী দিনের প্রতিযোগিতায় কেউ বিএনপির সঙ্গে পেরে উঠবে না। বিএনপি একটি অভিজ্ঞ ও সুসংগঠিত দল। কোনো ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে থামাতে পারবে না।