বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর একাধিক এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর একাধিক এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর একাধিক এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আগামীকাল রোববার (১৮ মে) থেকে রাজধানীর বিজয় সরণীসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের চলাচলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) আইএসপিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজয় সরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট, কচুক্ষেত, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় সব ধরনের রাজনৈতিক ও সামাজিক জমায়েত নিষিদ্ধ থাকবে।

এর আগে, গত ১৫ মে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।এইসব এলাকায় জনশৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।