বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসদস্য সচিব আখতার হোসেনকে ডাকযোগে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

সদস্য সচিব আখতার হোসেনকে ডাকযোগে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

favicon
ভোরের আলো ডেস্ক:
সদস্য সচিব আখতার হোসেনকে ডাকযোগে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আখতার হোসেন দাবি করেছেন, গত শুক্রবার (১৬ মে) তাঁর গ্রামের বাড়ির ঠিকানায় ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়, যেখানে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি বিস্তারিত তুলে ধরেন।

চিঠিতে হুমকিদাতা নিজেকে ‘বুলেট’ ছদ্মনামে পরিচয় দিয়েছে। আখতার হোসেন লিখেছেন, “ডাকপিয়ন গতকাল আমার বড় ভাইয়ের হাতে চিঠিটি পৌঁছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির লোকজন খুবই চিন্তিত। হুমকিদাতা জানিয়েছে, যেখানে আমাকে পাবে, সেখানেই খুন করবে বা বড় ধরনের ঝামেলায় ফেলবে।”

এই ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আখতার হোসেনের পোস্টটি শেয়ার করেন।

তিনি লেখেন, “আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকেই একের পর এক গুজব, হুমকি, চরিত্র হননের চেষ্টা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট—আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর হয়ে উঠেছে তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়।”

আখতার হোসেন আরও লেখেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যু একাধিকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও কখনোই প্রতিবাদের পথ থেকে সরে যাইনি, যাব না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।