রিজভীর অভিযোগ: উপদেষ্টার কথায় ভারসাম্য নেই, সরকার আদালত মানে না
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অল্প হওয়ায় হঠাৎ গুরুতর দায়িত্ব পেয়ে তার বক্তব্যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, আদালতের রায় সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তার ভাষায়, ‘এখানে অন্তর্বর্তীকালীন সরকার গায়ের জোর খাটাচ্ছে।’
তিনি প্রশ্ন তোলেন, “চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের দোষ কী?”
২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে রিজভী বলেন, “সেই সময়কার প্রকৃত অপরাধীরা এখনও বিচারের মুখোমুখি হয়নি। অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজ বেশি করছে।”
আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভীর মন্তব্য, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবাসনের দাবিতে যমুনার সামনে গেলে পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তাদের অসম্মান করা হয়। অথচ শেখ হাসিনাও পুলিশের মাধ্যমে একইভাবে নির্যাতন চালিয়েছেন।