মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

favicon
ভোরের আলো ডেস্ক:
হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।


সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে এ আপিল করা হয়।


এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ের পর তার সাজা বাড়ানোর উদ্যোগ নেয় প্রসিকিউশন।


আপিল আবেদনে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তাই তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।