বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে থাকছে সাধারণ ছুটি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে থাকছে সাধারণ ছুটি

favicon
ভোরের আলো ডেস্ক:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে থাকছে সাধারণ ছুটি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হবে।


এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।