শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতহাইকোর্ট বিভাগের বিচারপতি দিলীরুজ্জামান অপসারিত

হাইকোর্ট বিভাগের বিচারপতি দিলীরুজ্জামান অপসারিত

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইকোর্ট বিভাগের বিচারপতি দিলীরুজ্জামান অপসারিত

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী ২১ মে তাকে বিচারক পদ থেকে অপসারণ করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিচারপতি দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে, ২০২০ সালের ৩০ মে তিনি স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকেও একই ধারা অনুযায়ী অপসারণ করা হয়েছিল। তার অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন ১৮ মার্চ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। খিজির হায়াতও ২০১৮ সালের ৩১ মে অতিরিক্ত বিচারক এবং ২০২০ সালের ৩০ মে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এই পরপর দুই বিচারপতির অপসারণ দেশে বিচার বিভাগের শুদ্ধাচার রক্ষায় গুরুত্ববহ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি দিলীরুজ্জামান অপসারিত