বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

favicon
ভোরের আলো ডেস্ক:
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন যেকোনো দিন মামলাটির রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বুধবার (৭ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।


মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা হয়, মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎকালীন সরকারের অংশ হিসেবে জুলাইয়ের আন্দোলন দমনের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তাঁর নির্দেশ ও অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছিল বলে দাবি করে প্রসিকিউশন।


প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, হানিফ ছিলেন একজন বেসামরিক নেতা। অধীনস্তদের নির্দেশ দেওয়া এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে দাবি করেছে প্রসিকিউশন।


মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।


মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।