শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ইরান যুদ্ধ থামাতে ‘সবকিছু দিতে রাজি’: ট্রাম্প

ইরান যুদ্ধ থামাতে ‘সবকিছু দিতে রাজি’: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধ থামাতে ‘সবকিছু দিতে রাজি’: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি করা তার পছন্দের বিষয় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, যুদ্ধ বন্ধ করতে ইরান যুক্তরাষ্ট্রকে সবকিছু দিতে রাজি।


বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।


ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ করছেন এবং তিনি ভালোভাবেই দায়িত্ব পালন করছেন।


ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা এমন কিছু নয়, যা তিনি করতে চান। তবে যুদ্ধ থামাতে ইরান যুক্তরাষ্ট্রকে সবকিছু দিতে রাজি রয়েছে বলে দাবি করেন তিনি।


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে আলোচক হিসেবে স্টিভ উইটকফের প্রশংসা করেন তিনি।


যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং এটি দ্রুত শেষ হওয়া প্রয়োজন।


এ সময় ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। দেশটির সামরিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, ইরানের এখনও কিছুটা লড়াই করার শক্তি রয়েছে, তবে তা খুব বেশি নয়।