শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


রিটার্নিং কর্মকর্তা পাঁচটি দলের পাঁচ প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন। এ সময় নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলা, প্রতীক বরাদ্দসহ উপনির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।


প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।