শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বর্তমানে বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।


তিনি আরও বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। একই সঙ্গে বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে।


মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।


এ ছাড়া প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম নিয়মিত পর্যবেক্ষণে চেম্বারগুলো আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবে বলেও জানান তিনি।