বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসেনাবাহিনীকে বিতর্কিত করায় দেশ গভীর সংকটে পড়বে: জামায়াত আমির

সেনাবাহিনীকে বিতর্কিত করায় দেশ গভীর সংকটে পড়বে: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
সেনাবাহিনীকে বিতর্কিত করায় দেশ গভীর সংকটে পড়বে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো কারণেই বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়। তিনি বলেন, সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হলে দেশ একটি বড় ধরনের সংকটে পড়তে পারে।

শনিবার জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে দলটি বিচলিত নয়, তবে সতর্ক অবস্থানে থেকে পর্যবেক্ষণ করছে।

ডা. শফিকুর রহমান বলেন, “জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। সকল পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।” তিনি জানান, সরকারকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, কারণ অতীতেও রাজনৈতিক সমস্যার সমাধান আলোচনা করেই হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। এটি দেশের অর্থনৈতিক লাইফ লাইন এবং এ বিষয়ে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে জোর করে নির্বাচন দিতে বাধ্য করতে চায় না। বরং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আলাপ-আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব বলে মত দেন তিনি।

সেনাবাহিনীর গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়েই এই বাহিনী গড়ে উঠেছে। তিনি বলেন, “আমরা চাই না আমাদের গর্বের এই প্রতিষ্ঠান কোনোভাবেই বিতর্কের কেন্দ্রে আসুক। সেনাবাহিনীকে বিতর্কিত করা মানে স্বাধীন বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা। তাই সেনাবাহিনী নিয়ে দায়িত্বহীন মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকা উচিত।