দেশে ২৪ ঘণ্টায় ৮৫ জনের হাম শনাক্ত, নতুন উপসর্গ ৯৫০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।
হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে সংস্থাটি।