শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, আক্রান্ত ব্যক্তির মৃত্যু

ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, আক্রান্ত ব্যক্তির মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্রান্সে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, আক্রান্ত ব্যক্তির মৃত্যু

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চলতি মাসের শুরুর দিকে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।


বিবৃতিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং তাঁর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল ছিল। তবে আপাতত সাধারণ মানুষের জন্য এ ভাইরাস থেকে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।


বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য অনুযায়ী, শামোন্ডা ভাইরাস মূলত গবাদিপশুর মধ্যে সংক্রমিত হয়। গরুর পাশাপাশি ঘোড়া, ভেড়া ও ছাগলের মধ্যেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।


আফ্রিকা ও এশিয়ায় কয়েক দশক ধরে গবাদিপশুর মধ্যে ভাইরাসটির অস্তিত্বের তথ্য পাওয়া গেলেও মানুষের শরীরে সংক্রমণের ঘটনা আগে নথিভুক্ত হয়নি।


তবে ওই ব্যক্তি কীভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর মৃত্যুর সঙ্গে ভাইরাসটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।