রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, শনিবার দুপুরের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে।


শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ওই সময় এটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।


এদিকে, লঘুচাপের প্রভাবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।