রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মাদরাসায় বলাৎকারের ঘটনা দুঃখজনক, পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

মাদরাসায় বলাৎকারের ঘটনা দুঃখজনক, পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদরাসায় বলাৎকারের ঘটনা দুঃখজনক, পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

মাদরাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ধর্মমন্ত্রী এসব কথা বলেন।


কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে যেন এ ধরনের গর্হিত কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী আরও বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


এ সময় জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।