সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিমান চলাচলে প্রযুক্তির অগ্রগতিতে বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

বিমান চলাচলে প্রযুক্তির অগ্রগতিতে বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিমান চলাচলে প্রযুক্তির অগ্রগতিতে বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান


বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে এ অগ্রগতির ফলে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জও দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।


বিমান বাহিনী প্রধান বলেন, উড্ডয়ন নিরাপত্তা বা ফ্লাইট সেফটি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার, মানসম্মত প্রশিক্ষণ, দক্ষ জনবল এবং কার্যকর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও দলগত কার্যক্রম নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।


তিনি ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দলগত উদ্যোগের সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।


তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেমিনারে উড্ডয়ন নিরাপত্তার বিভিন্ন দিক এবং এ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।


/এএন