মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › উইনরক ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

উইনরক ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

favicon
ভোরের আলো ডেস্ক:
উইনরক ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি।


সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, জলবায়ু সহনশীলতা ও চাষাবাদসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে উইনরক ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।


তিনি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্যের বিপণন সুবিধা এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সংস্থাটিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা, কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।


রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এ সময় উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।


উল্লেখ্য, ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে উইনরক ইন্টারন্যাশনাল।