মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিএনপির সব অর্জনে যুবদলের ভূমিকা স্মরণীয়: রিজভী

বিএনপির সব অর্জনে যুবদলের ভূমিকা স্মরণীয়: রিজভী

favicon
সাইফুল আলম মিরাজ
বিএনপির সব অর্জনে যুবদলের ভূমিকা স্মরণীয়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যুবদল জাতীয় ঐক্যের প্রতীক। শত নির্যাতন সহ্য করেও দেশপ্রেম থেকে পিছু হটেনি সংগঠনটি। বিএনপির সব অর্জনে যুবদলের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মশাল মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।


তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা এগিয়ে নিতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।


রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে। দেশের রাজনৈতিক পরিবেশ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।