বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মিরপুরে অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত উদ্ধারে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত উদ্ধারে ডিএনসিসির অভিযান

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুরে অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত উদ্ধারে ডিএনসিসির অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকালে এ অভিযানে মিরপুরের শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।


এর আগে মিরপুর-১০ নম্বর এলাকার সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি। রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফুটপাত উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।


অভিযান চলাকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের হাঁটাচলার রাস্তা তাঁদের কাছে ফিরিয়ে দিতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।


তিনি আরও বলেন, যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তবে সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।


শফিকুল ইসলাম খান জানান, রাজধানীর প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে ফুটপাত উদ্ধার করা হবে। এ কার্যক্রম সফল করতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।