ঢাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, বুধবার দুপুর ১২টায় রাজধানীতে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।