নাগরিক সমাজের প্রতিবাদ না থাকায় অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ বাস্তবায়ন হয় না: মন্ত্রী
অটোরিকশার বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ না আসায় সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অটোরিকশার অতিরিক্ত আধিক্যে ফুটপাত দখল হয়ে গেলেও কেউ অসহযোগিতা না করায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত রোড শো-পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ না থাকায় এসব উদ্যোগ কার্যকর করা কঠিন হয়ে পড়ে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সব দুর্ঘটনাকেই সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা যাবে না। চালকদের অবহেলা ও দক্ষতার অভাব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
তিনি আরও জানান, চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।