বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।


বুধবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তাঁর কার্যালয়ে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন বলে ফুটেজে দেখা যায়।


এ ঘটনায় অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কর্মীরা দলবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালিয়েছেন।


ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।


তবে এ বিষয়ে ড্যাবের সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।