বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার, তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা

চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার, তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার, তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা

ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের তিনটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।