মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › জামায়াত জোট ছাড়লে তিন খণ্ডে বিভক্ত হবে এনসিপি: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে তিন খণ্ডে বিভক্ত হবে এনসিপি: আবু হানিফ

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত জোট ছাড়লে তিন খণ্ডে বিভক্ত হবে এনসিপি: আবু হানিফ

জামায়াতে ইসলামীর জোট ছেড়ে দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিন খণ্ডে বিভক্ত হবে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর মতে, রাজনৈতিক বাস্তবতায় এনসিপির পক্ষে কখনোই জামায়াতের জোট ত্যাগ করা সম্ভব নয়।


সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।


জোট ছাড়ার আলোচনা রাজনৈতিক কৌশল: আবু হানিফ


গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির জামায়াতের জোট ছাড়ার বিষয়ে বিভিন্ন খবর প্রকাশিত হলেও বাস্তবতা ভিন্ন বলে দাবি করেন আবু হানিফ।


তিনি বলেন, জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়বে। তাঁর দাবি, জোট ছাড়ার আলোচনা মূলত এনসিপির একটি কৌশল।


আবু হানিফের ভাষ্য, সামনে স্থানীয় সরকার নির্বাচন। ওই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা আদায়ের জন্যই এনসিপি জোট ছাড়ার কথা বলছে। তাঁর মতে, এমন অবস্থান নিলে জামায়াত স্থানীয় নির্বাচনে এনসিপিকে বেশি সুযোগ-সুবিধা দিয়ে হলেও জোটে ধরে রাখার চেষ্টা করবে।


জামায়াত ছাড়লে তিন ভাগে বিভক্তির আশঙ্কা


এনসিপির পক্ষে জামায়াতকে ছেড়ে যাওয়া সম্ভব নয় বলে দাবি করে আবু হানিফ বলেন, এর দুটি কারণ রয়েছে।


প্রথম কারণ হিসেবে তিনি বলেন, জামায়াতের জোট ছাড়লে এনসিপি তিন ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। তাঁর ভাষায়, একটি অংশ হবে সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মীদের, আরেকটি অংশ সাবেক পরিষদের সদস্যদের এবং অন্য অংশে থাকবেন সাধারণ সদস্যরা।


দ্বিতীয় কারণ হিসেবে তিনি এনসিপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, তৃণমূলে এনসিপির স্বতন্ত্র সাংগঠনিক ভিত্তি নেই; সেখানে জামায়াতের সঙ্গে দলটির অবস্থান অনেকটাই একীভূত।


এসব কারণেই এনসিপি কখনো জামায়াতের জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের মুখপাত্র।