বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না, তবে প্রয়োজনে কঠোর হব: ট্রাম্প

ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না, তবে প্রয়োজনে কঠোর হব: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না, তবে প্রয়োজনে কঠোর হব: ট্রাম্প

ইরানে বড় ধরনের প্রাণহানি চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নিতে ওয়াশিংটন পিছপা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।


মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বহু মানুষকে হত্যা করতে চান না তিনি। তবে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সতর্ক করছি, কিন্তু যদি করতে হয়, তাহলে করতে হবে।’


ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দুই মাসেরও বেশি সময় ধরে নির্মাণকাজ পর্যবেক্ষণের পর গত রাতে মার্কিন বাহিনী ইরানের একটি নবনির্মিত বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এটিকে ছোটখাটো অভিযান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো যুদ্ধ ছিল না।


ইরানের সঙ্গে চলমান সংঘাতকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রচলিত যুদ্ধের সঙ্গে তুলনা করতে নারাজ ট্রাম্প। তাঁর দাবি, ইরানের নৌ ও বিমান শক্তি অকার্যকর করে দেওয়ার পর দেশটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে একই সঙ্গে উদারতা দেখিয়ে যুদ্ধে সম্ভাব্য হাজার হাজার মানুষের প্রাণহানি ঠেকানোর সুযোগও ওয়াশিংটনের হাতে রয়েছে।


ট্রাম্পের এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ব্যবহারের পাশাপাশি বড় ধরনের প্রাণহানি এড়ানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।