বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের মিম ভিডিও, সামাজিক মাধ্যমে আলোচনা

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের মিম ভিডিও, সামাজিক মাধ্যমে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের মিম ভিডিও, সামাজিক মাধ্যমে আলোচনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি মিম ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। বুধবার (৪ নভেম্বর) দূতাবাসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।


ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। এতে ট্রাম্পের আদলে তৈরি একটি চরিত্রকে দেখা যায়। স্যুট পরা কয়েকজন ব্যক্তি ওই চরিত্রটিকে তুলে নিয়ে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার পাত্রে ফেলে দেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কূটনৈতিক মিশনের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এ ধরনের ব্যঙ্গাত্মক মিম প্রকাশের ঘটনা বিরল। ফলে ইরানি দূতাবাসের এই পোস্টটি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবরের মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়। ট্রাম্পকে লক্ষ্য করে এমন ব্যঙ্গাত্মক উপস্থাপন কূটনৈতিক মহলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।