বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় একাধিক কর্মসূচি

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় একাধিক কর্মসূচি

favicon
সাইফুল আলম মিরাজ
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় একাধিক কর্মসূচি

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় একাধিক কর্মসূচি


আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনের শুরুতে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছাবেন তিনি। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।


সফরের শুরুতে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।


পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান।


দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা জেলার উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর খুলনা সার্কিট হাউজে যাবেন প্রধানমন্ত্রী।


বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারপ্রধান।


এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা চিত্র। তাকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


দিনব্যাপী কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।