শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।


পোস্টে শফিকুর রহমান বলেন, দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।


তিনি আরও বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলেন ছাত্রীরা। তাঁদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বিশেষ করে ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাকে আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াত আমির।


এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানান তিনি।