শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › বিএনপি সরকার এক বছর পর সব ক্ষেত্রে ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি সরকার এক বছর পর সব ক্ষেত্রে ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপি সরকার এক বছর পর সব ক্ষেত্রে ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রেই দলটি ব্যর্থ হয়েছে বলে দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগকে বরাবরই পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধা নিতে চায়। জুলাই অভ্যুত্থান নিয়েও বিএনপি হীনমন্যতায় ভুগছে বলে মন্তব্য করেন তিনি।


এনসিপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। তবে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার আগে নিশ্চিত করতে হবে। বিচার শেষ হওয়ার পরই তাদের পুনর্বাসন বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার বিষয়টি আসতে পারে।


এদিকে, একই আলোচনা সভায় এনসিপির নেতা সারোয়ার তুষার অন্যের দলে গুপ্ত ব্যক্তি খোঁজার পরিবর্তে বিএনপিকে নিজেদের দলের ভেতরে খোঁজার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপিকে দ্বিতীয়বার একই ভুল না করার পরামর্শ দেন তিনি।