সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › পেছাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু জানুয়ারিতে

পেছাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু জানুয়ারিতে

favicon
ভোরের আলো ডেস্ক:
পেছাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু জানুয়ারিতে

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।


সোমবার (৯ নভেম্বর) ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।


সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে এবং পরবর্তী সময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।


উল্লেখ্য, সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে।


ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।


ফলে নতুন সময়সূচির কারণে এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভর্তি কার্যক্রমে সমন্বয় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।