বুধবার , ১১ নভেম্বর ২০২৬
বুধবার , ১১ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।


মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেছেন এমিন এরদোয়ান। সেখানে ছবি শেয়ার করে তিনি জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।


এদিকে, একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।


মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।